ঠাই দাও

 ঠাই দাও

খাদিজা বেগম 


এক পা দুই পা করে করে

আজ এসেছি তোমার দ্বারে,

ফিরাইও না তাড়াইওনা

একটু ঠাই দাও গো আমারে।।


খোলো খোলো প্রেমেরি দ্বার

রাখিও না আর বাহিরে,

কত শত দিন রজনী

আমি খুজেছি তোমারে।

ফিরাই দিলে বাঁচবো না আর 

তুমি পাইবা না আমারে।।


তোল তোল তুলিয়া লও

আমায় তোমার মন মাজারে,

সেথায় বসে জুরাবো প্রাণ

বলবো কথা ঠারে ঠারে।

হাতে ধরি পায়ে পরি 

বিনয় করে কই তোমারে।।


তোমায় ছাড়া বাঁচবো না গো 

হারাবো ঘোর অন্ধকারে,

ভালোবেসে বাঁচাও বন্ধু

তুমি বাঁচাও গো আমারে।

ফেরার দুয়ার বন্ধ করে 

এসেছি আজ তোমার দ্বারে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো