পবিত্র প্রেম

 পবিত্র প্রেম

খাদিজা বেগম 


পবিত্র প্রেম স্বর্গীয় দান- তাহা স্বর্গ হতে আসে,

স্বপ্ন দেখায় ধৈর্য্য শেখায়- পবিত্রতা ভালোবাসে।


যে মানুষ হইতে পারেনা- পুণ্য প্রেমের যাতনা,

সে হারিয়ে ফেলেছে সততা- তার নাই কোন চেতনা।


প্রেমের দহনে ক্ষণে ক্ষণে- যেজনে পড়তে জানে না,

সে দেখতে শত উজ্জ্বল হলেও- হবে না তো খাটি সোনা।


প্রেমের জ্বালা কঠিন জ্বালা- সহিতে পারা মুশকিল,

তবু দৃঢ় চিত্তে সইতে হবে- পবিত্র রাখিবে দিল।


তবুও যদি নিষেধে ভেঙ্গে- লাগাও পাপের পরশ,

তুমি হবে চিরদোষী আর- গোছাতে পারবেনা দোষ।


তখন থেকে হয়ে যাবে ওই- পশুর চেয়ে নিকৃষ্ট,

 নিজের ভিতর থাকবে না- পবিত্রতার উৎকৃষ্ট।


সত্ত সঠিক পথে চলতে গেলে পেতে হয় বেশি কষ্ট,

হারাম কাজে আরাম বেশি-তবু হবেনা পথ ভ্রষ্ট।


পাপের বিশ্বে বিষয়ে উঠবে- অভিশাপ পাবে জীবন,

অনুশোচনায় ভোগে ভোগে- কাঁদবে তুমি আজীবন।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো