ললাট পেতে
ললাটে পেতে
খাদিজা বেগম
ললাট পেতে বসে আছে
বিরহিনীর বিরহী মন,
এই বুঝি গো আসবে তুমি
খুব সোহাগে করবে চুম্বন।।
দু'চোখ বুজে জেগে আছে
বিরহিনীর দুটি নয়ন,
এই বুঝি গো আসবে তুমি
করবে আমায় ফের আলিঙ্গন।
দিন কাটেনা রাত কাটেনা
তুমি ভালো নেই আর এখন।।
আমার এই মন তোমায় নিয়ে
করিতে চায় প্রণয় ভোজন,
তুমি ছাড়া বলবো কাকে?
তোমায় আমার খুব প্রয়োজন,
প্রেম পিপাসায় বুক ফেটে যায়
এক যুগ সমান এক একটা ক্ষণ ।।
আর থেকো না দুরে দুরে
সত্যি সত্যি যাবো মরে,
কত জ্বালায় জ্বলছি আমি
জানে আমার এই অন্তরে।
আর কত দিন তোমার আশার
আশায় আশায় কাঁদবো এমন।।
Comments
Post a Comment