ভাগ্যটাকে
ভাগ্যটাকে
খালিজা বেগম
ভাগ্যটাকে ছেড়ে দিলাম
এক বাহুতা নদীর স্রোতে,
দুর্ভাগা এই ভাগ্য আমার
পড়েনি কারো যোগ্য হতে।
যদি ডুবে যায় যাক না সে
আর না পারে কভু ভাসতে,
দুঃখটাকে রেখে দিলাম
নিজের মতো করে বাঁচতে।
সুখের আশায় কাঁদবো না আর
কেউ দিবে না বাঁধা হাসতে।।
দুঃখ নিয়ে সুখী হবো
ঝঞ্ঝাট আর যন্ত্রণাতে,
সুযোগ দেবো না আর কাউকে
আমার ঘায়ে নুন ছিটাতে।
তিরস্কার কে করবো গ্রহণ
পুরুষকার ভেবে দুই হাতে।।
যত আসে আসুক বাঁধা
থামাবে না আর চলার গতি,
আমায় যারা করবে ঘৃণা
ভালোবাসা তাদের প্রতি।
দুঃখের সাথে লড়বো পাঞ্জাব
ভয়ে যাব না পালাতে।।
Comments
Post a Comment