স্বপ্ন

 স্বপ্ন

খাদিজা বেগম


স্বপ্ন ছিলো এক বালিশে 

দু'জন মিলে রাখবো মাথা,

দু'ভাগ করে নেবো দু'জন

দুজনার সব দুঃখ ব্যথা।


এক ব্রাশে করবো ব্রাশ

মিলেমিশে আমরা দু'জন,

পৃথক দুটি দেহে থাকবে

দুজনার এক পবিত্র মন।

আজও জেগে আছে মনে 

সেই সকল স্বপ্নের কথা।।


এক জনের জল ঝরলে চোখে

অন্য জনে তা মোছাবো,

এক জনের মন হইলে ক্ষতো

অন্য জনে তা ঘোচাবো।

ভেবে ভেবে আনমনা হয় 

সেই সকল স্বপ্নের কথা।।


এক পেলেটে খাবার খাবো

পান করিবো এক গ্লাসে,

ঘর ভাঙা ঝড় যদি আসে

তবুও তো থাকবো পাশে।

এখন আমি একা একা

বইছি স্বপ্ন ভাঙা ব্যাথা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো