একুশে ফেব্রুয়ারি

 একুশে ফেব্রুয়ারি

খাদিজা বেগম 


বছর শেষে ফিরে আসে

সেই একুশে ফেব্রুয়ারি,

মনে পড়ে ভাষাশহীদ

 সাহসী আলোর দিশারী।।


রফিক, শফিক সহ আরো

 অগণিত ভাই বোন আমার,

স্বৈরাচারী জালিম সরকার

পাখির মত করল শিকার।

আজো কানে ভেসে আসে

সেই ভাই হারা আহাজারি।।


তারা ছিল ভয়-ভিতীহিন

সাহসী বীর সংগ্রামী,

তাদের কাছে প্রাণের চেয়ে

ন্যায় অধিকার ছিল দামি।

মায়ের ভাষা দেই নি তারা

 লাশ দিয়েছে সারি সারি।।


আমরা হবো তাদের মত 

কেউ হব না ধন পূজারী,

লোভ লালসা ছেড়ে দিয়ে

জিতে নেব ঈমান দাঁড়ি।।

অগণিত শহীদ তারা 

ছিলো ন্যায়ের অনুসারী।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো