জলোচ্ছ্বাস
খাদিজা বেগম
দেখ দেখ চেয়ে দেখ প্রিয়,মেঘে মেঘে ভরেছে আকাশ,
দেখ ঝিরিঝিরি নামছে বৃষ্টি, এলোমেলো বইছে বাতাস।
মেঘের ডাকে জেগেছে প্রেম, আমি কি আর ঘুরতে পারি?
তোমার হাতে ভালবাসা পেতে, এই বুকেতে কতো আহাজারি।
এসো এসো ঝড়ের গতিতে, হয় হোক আমার শর্বনাশ,
ভয় নেই আজ কোনো ক্ষতিতে, একটু না হয় হবো নিলাজ।
শোন, শোন কান পেতে প্রিয়, ডাকে প্রিয়, প্রিয় বলে মন,
পাই না তাল, হয়েছি মাতাল, তুমি ছাড়া কে সামলাবে এখন।
দিওনা দিওনা দূরে ঠেলে, ভালো বাসিয়া আশ্রয় দিও,
এমনও ক্ষণে কী চায় মনে, মন দিয়ে শুনে নিও প্রিয়।
দেখ দেখ ছুঁয়ে দেখ জল, এযেনো গো ঝড়েই আবাস।
থরো থরো কাঁপে প্রেমো তরী, জলোচ্ছ্বাসে হয়ে যাবো গ্ৰাস।
Comments
Post a Comment