অহংকারী
অহংকারী
খাদিজা বেগম
শোনো শোনো অহংকারী
কি নিয়ে যে দেখাও এত অহংকার,
সব অহংকার ধ্বংস হবে
প্রান পাখিটা উড়ে গেলে একটিবার।।
জায়গা জমি অর্থ-সম্পদ
সবি চলে যাবে অন্যের দখলে,
তোমার সাথে থাকবে না কেউ
মাটি দিয়ে চলে যাবে সকলে।
বিনয় করে কথা বল
বন্ধ করো দম্ভ ভরা এই চিৎকার।।
সোনার দেহ অচল হবে
দুই চরণে আর পারবে না দাঁড়াতে,
ভাঙ্গা ডালের মত দুই হাত
পড়ে থাকবে আর পারবে না বাড়াতে।।
রুপের দেমাক অর্থের গৌরব
কিছুই তোমার আর আসবে না কাজে,
কৃতজ্ঞতা ফুটে যেন
তোমার সকল ব্যবহারের মাঝে।।
মুখের কথায় হাতের কাছে
কারো প্রতি আর করো না অত্যাচার।।
Comments
Post a Comment