অনাড়ষ্ট
অনাড়ষ্ট
খাদিজা বেগম
সত্য সন্ধান করো তুমি
তোমার জিহ্বা রাখো আনাড়ষ্ট,
সত্য দেবে আত্ম তৃপ্তি
মিথ্যা তোমায় করে দেবে নষ্ট।।
মিথ্যা থেকে সরে গিয়ে
থাকতে পারো যদি সত্যের কাছে,
তবেই জেনে রেখো তুমি
তোমার মাঝে মনুষ্যত্ব আছে।
মনুষ্যত্ব ওয়ালা মানুষ
কভু কাউকে দেয় না দুঃখ কষ্ট।।
রাগের সময় চুপ থাকতে হয়
রাগের কথা অশ্লীল হতে পারে,
রাগ নিয়ন্ত্রণ করে যে জন
সত্তিকারের মানুষ বলে তারে।।
তোমার সুন্দর চিন্তা কর্মে
ছয় রিপুরা হয়ে যাবে দুর্বল,
সদা সত্যের চর্চা করো
সত্যের মাঝেই তুমি হবে সফল।
যারা মিথ্যার মাঝে খোঁজে
সুখ আনন্দ তারাই ভবে ভ্রষ্ট।।
Comments
Post a Comment