প্রতিদ্বন্দ্বী
প্রতিদ্বন্দ্বী
খাদিজা বেগম
ভালোবেসে কাছে এসে
দেখি তুমিই আমার প্রতিদ্বন্দ্বী,
ভালোবাসা পাবার আশায়
হয়ে গেছি তোমার কাছে বন্দী।।
বিশ্বাস করে হৃদয় দিলাম
আমি তোমার হৃদয় পাবো বলে,
আমার হৃদয় ভেঙ্গে চুরে
ভাসাই দিলে দুই নয়নের জলে।
সুখে রাখার কথা দিয়ে
কষ্ট রাখার করছো হাজার ফন্দি।।
কথা ছিল সুখে-দুখে
আমার পক্ষে থাকবে দিনে রাতে
এখন দেখি লড়ছো তুমি
প্রতিপক্ষ হয়ে আমার সাথে।।
বন্ধু ভেবে ভুল করেছি
এখন দেখি তুমি আমার দুশমন,
তুমি আমি কাছে থেকেও
এখন যোজন যোজন দূরে দুজন।
তোমার প্রতারণার কাছে
বারেবারে হারে আমার সন্ধি।
Comments
Post a Comment