ধড়ফড় ধড়ফড়

 ধড়ফড় ধড়ফড় 

খাদিজা বেগম 


তোমার চোখে চোখ পড়িলে 

ধড়ফড় ধড়ফড় করে আমার বুক, 

দুঃখগুলো যায় হারিয়ে 

বুকের কানায় কানায় জাগে সুখ।।


তোমার হাতে হাত রাখিলে 

পৃথিবীতে নেমে আসে জান্নাত, 

জনম জনম তোমাকে চাই 

তুমি ছাড়া আমি যেন বরবাদ।

ফোটা ফুলের মত লাগে 

দেখতে তোমার হাসিমাখা মুখ।।


ওই ফুলের ঘ্রাণ পেয়ে এই মন 

অলির মতন পাগল হয়ে ছোটে,

গভীর ঘুমে ঘুমান্ত প্রেম 

তীব্র ঝড়ের মতো জেগে ওঠে।।


তোমার পথে পা রাখিলে 

ফিরে আসা হয় না আমার ঘরে, 

যাযাবর মন সারাটা ক্ষণ 

ঘুরে ফিরে তোমাকেই খোঁজ করে।

তোমার মাঝেই আমার সব সুখ 

তোমায় ছাড়া জীবন ভরা দুখ।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন