হাসির ঝলক

 হাসির ঝলক 

খাদিজা বেগম 


তার মুখেতে হাসির ঝলক 

কে দিয়েছে কানায় কানায় ভরে, 

তার হাসিতে পুষ্প ফোটে 

লাজুক লাজুক ঠোঁটে পাপরি ঝরে।।


তার চলনে ঢেউ উঠে যায় 

সেই ঢেউ আছড়ে পরে আমার বুকে,

তারে যদি দেখি আমি 

মন ভরে যায় অজানা এক সুখে।

তারে পাবার জন্য এই মন 

একা একা ছটফটিয়ে মরে।।


জেগে জেগে স্বপ্ন দেখি

তারে নিয়ে জোৎস্না স্নানে যাবো, 

রাত গভীরে খুঁজি তারে 

জানিনা তো কোথায় তারে পাবো।।


তার কথাতে জাদু মাখা 

তার আঁখিতে অনেক বেশি মায়া, 

তার মায়াতে মন মজেছে 

তাইতো পুড়ে ছাই হয়ে যায় কায়া।

স্বপ্ন থেকে এসো তুমি 

এসো আমার ভালোবাসার ঘরে।।


Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন