শান্তি লাগে চিত্তে
শান্তি লাগে চিত্তে
খাদিজা বেগম
তোমার মত মিথ্যা বলে
পারবো না তো কোনদিনও জিততে,
সত্য বলেই হেরে যাব
এই হারাতেই শান্তি লাগে চিত্তে।।
তোমার মত প্রতারণা
করে করে চাই না সুখী হতে,
পবিত্রতায় অটুট থাকব
নুন দেবনা কারো মনের ক্ষতে।
মরে গেলেও থাকবো আমি
নৈতিকতায় ঘিরে থাকা বৃত্তে।।
অনৈতিক ঐ পাপের পথে
সুখের আশায় পা রাখবো না আমি,
হবো না তো বিশ্বাসঘাতক
নীতির পথে দুঃখই আমার দামি।।
ন্যায়ের মতো ঐশ্বর্য নাই
যারা মানুষ তারাই শুধু জানে,
স্রষ্টার আদেশ নিষেধ গুলো
সত্যি কারের মানুষেরাই মানে।
যেন মানুষ হয়ে মরি
এই মোনাজাত করি নিত্যে নিত্যে।
Comments
Post a Comment