কেমন স্বামী স্ত্রী
কেমন স্বামী স্ত্রী
খাদিজা বেগম
শোনবে,
আমরা কেমন স্বামী স্ত্রী
আমাদের সব কিছুই ভিন্ন ভিন্ন,
আমাদের ঘর সংসার সন্তান
এতেই প্রমাণ হয় মিলনের চিহ্ন।।
অমিল দিয়ে ভরা সংসার
আমাদের সুর কথা তাল লয় ছন্দ,
এই অনিল মিল করতে গিয়েই
সবকিছুতে লেগে থাকে দ্বন্দ্ব।
তাইতো আমরা যে যার মত
কেহ বদলে যায়নি কারো জন্য।।
বহুকালের বিবর্তনের
মধ্য থেকে হল এই উৎপত্তি,
আমরা একে অন্যের সহযোগী
কেউ কারো হই না কোন সম্পত্তি।।
অধিকারের দোহাই দিয়ে
মত চাপাই না কেহ কারো উপর,
আমরা দুজনেই ভুলে ভরা
কেউ মারি না কাউকে কথার থাপ্পর।
ভুল শুধরিয়ে আগলে রাখি
তাই তো জীবন আজ এত অনন্য।।
Comments
Post a Comment