ঘরের মানুষ

 ঘরের মানুষ 

খাদিজা বেগম 


যখন ঘরের মানুষ পরের সাথে 

হাত মিলিয়ে প্রতারণা করে, 

তখন সংসার ভাঙার ভয়ে 

অন্য জনা জ্যান্ত মরা মরে।।


এক ফোটা জল চোখে আসে 

হাজার ফোটা রক্ত ঝরে মনে,

সংসার বড় জটিল বিষয় 

তা টেকে না না টিকালে দুই জনে।

কেউ করে ভুল কেউ দেয় মাশুল 

কেঁদে কেঁদে সারা জীবন ধরে।।


একটি বিচ্ছেদ মানে হল 

হাজার রাত্রি জেগে জেগে কাঁদা,

কান্নার কারণ হয় না তারা 

যাদের হৃদয় পবিত্রময় সাদা।।


এক মুহূর্তের ভুলের জন্য 

হতে পারে সারা জীবন কাঁদতে, 

হারাতেও পারো তারে 

চাইছো যারে আপন করে বাঁধতে।

বিশ্বাসঘাতক মীর জাফরদের 

দেখে লোকে ঘৃণার নয়ন ভরে।।


Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন