স্বপ্ন ছিল

 স্বপ্ন ছিল 

খাদিজা বেগম


ছোট ছোট স্বপ্ন ছিল 

আবেগঘন এই হৃদয়ের মাঝে, 

স্বপ্নগুলো অশ্রু হয়ে 

চোখে ঝরে সকাল সন্ধ্যা সাঁঝে।।


স্বপ্ন ছিল হাটবো দুজন 

পাশাপাশি দুজনার হাত ধরে,

বসব দুজন কাছাকাছি

ভালবেসে ঘেঁষাঘেঁষি করে।

স্বপ্নগুলো হারিয়ে যায় 

এই জীবনের তপ্ত জটিল কাজে।।


স্বপ্ন ছিলা বলব কথা 

ভালোবাসার অঙ্গ ভঙ্গি করে,

অঙ্গভঙ্গি ভুলে কেন 

ঝগড়া করি কর্কশ কণ্ঠস্বরে।।


স্বপ্ন ছিল আমরা দুজন 

সুখে দুঃখে বন্ধু হয়ে থাকবো, 

একের ক্ষতে অন্যজনা

যত্ন করে সুখের মলম মাখবো। 

আজ কেন সেই স্বপ্নগুলো 

যন্ত্রণার সুর হয়ে মনে বাজে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন