যন্ত করে পুড়ছো
যত্ন করে পুড়ছো
খাদিজা বেগম
খুব নীরবে নীরবে রোজ
তুমি যত্ন করে পুড়ছো আমায়,
হৃদয় জ্বলছে মোমের মতো
তোমার দেয়া তীব্র অবহেলায়।।
আমি যত কাছে আসি
তুমি তত আমায় ঠেলো দূরে,
এমন আগুন জ্বাললে তুমি
ধোঁয়া নেই তার খুব নীরবে পুড়ে।
রং হারালাম ভালোবেসে
গোধূলি রং ছড়ানো এই সন্ধ্যায়।।
হৃদয় ছিল সাদামাটা
এলোমেলো হলো তোমার প্রেমে,
দুরন্ত এই জীবন আমার
তোমার মায়ায় পড়ে গেল থেমে।।
যত পারো পোড়াও আরো
হয়তো পোড়ার সময় নেই আর হাতে,
যত পারো কাদাও আরো
হয়তো অশ্রু নেই আর আঁখি পাতে।
হয়তো আমি চলে যাব
আজ কিংবা কাল আসবো না এই ধরায় ।।
Comments
Post a Comment