তৃতীয় জন

 তৃতীয় জন 

খাদিজা বেগম 


তোমার আমার মাঝে যেদিন 

 তৃতীয় জন তুমি আনলে টেনে, 

সেদিন থেকেই আমি আমার 

নিজের কফিন নিয়েছিলাম মেনে।।


যেদিন তুমি কামনার চোখ 

রেখে ছিলে অন্য জনার চোখে,

সেদিন থেকেই কাঁদে এই মন 

চিরতরে প্রেম হারাবার শোকে। 

তোমায় ভালোবেসে ছিলাম 

অনেক বেশি বিশ্বাসযোগ্য জেনে।।


বিশ্বাসঘাতক হয়ে তুমি 

প্রমাণ দিলে ভুল জেনেছি আমি, 

যত কষ্ট আজ দিয়েছো 

তার শতগুণ একদিন পাবে তুমি।।


যত অশ্রু ঝরিয়েছো 

তোমার চোখেও তার বহু গুণ ঝরবে, 

ক্ষমা চাইতে খুজবে আমায় 

অনুতাপের জলে মনে পড়বে।

সব হারিয়ে নিঃস্ব হবে 

পবিত্র এই ভালোবাসার দেনে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন