শেষ বিকালে
শেষ বিকালে
খাদিজা বেগম
শেষ বিকালে তোমায় নিয়ে
পাশাপাশি হাঁটব বালু চরে,
পায়ের সাথে পা মিলিয়ে
হাঁটব দুজন দুজনার হাত ধরে।।
রাতের আকাশ পাড়ি দেবো
ভালবাসার ডানায় উড়ে উড়ে,
তোমায় নিয়ে চলে যাব
দুঃখ ছেড়ে অনেক দূরে দূরে।
তুমি আমি বন্দী রবো
ভালোবেসে ভালোবাসার ঘরে।।
গোধূলির রং মাখা সন্ধ্যায়
চেয়ে চেয়ে দেখব তোমার হাসি,
এমন একটা স্বপ্ন নিয়ে
বারেবারে তোমার কাছে আসি।।
নাকের সাথে নাক মিলিয়ে
তোমায় নিয়ে গল্প করবো আমি,
ঠোটের সাথে ঠোট মিলিয়ে
বাসবো ভালো জানে অন্তর্যামী।
চোখের সাথে চোখ মিলিয়ে
থাকবো দুজন যাব নাকো সরে।।
Comments
Post a Comment