হৃদয় বলে
হৃদয় বলে
খাদিজা বেগম
দুই চোখে যা দেখা যায় না
হৃদয় তাকে বলে ভালোবাসা,
দুই হাতে যা ধরা যায় না
সেই প্রেম পেতে মন করেছে আশা।।
এই প্রেম হল সাধনার ধন
হাজার চাইলেও তাকে পাওয়া যায় না,
ভালোবাসার অনুভূতি
প্রেমিক হৃদয় পেতে করে বায়না।
প্রেম যেন এক শূন্য লতা
মূল বিহনে শূন্যে শূন্যে বাঁচা।।
পবিত্র প্রেম অমৃত প্রেম
তারে করো অপবিত্র যদি,
কষ্টের ঢেউয়ে ভাঙবে হৃদয়
দুই নয়নে বয়ে যাবে নদী।।
অদেখা এই অনুভূতি
অধরা এই ভালবাসার মায়া,
অর্জনে প্রেম বর্জনে প্রেম
এই প্রেম শুধু বাঁধন হারা ছায়া।
প্রেমিক ছাড়া কেউ বোঝেনা
কেউ জানেনা ভালবাসার ভাষা।।
Comments
Post a Comment