আগ্নেয়গিরির লাভা
আগ্নেয়গিরির লাভা
খাদিজা বেগম
ভালোবাসা মানে হলো
ফেটে পরা আগ্নেয়গিরির লাভা,
লোহার মত মন হলেও
তারি কাছে তুমি গলে যাবা।।
ভালোবাসা ঝড়ের মত
হৃদয় তছনছ করে দিয়ে যাবে,
যাবে তো সে চলেই যাবে
কভু তারে খুঁজে নাহি পাবে।
আর পাবে না জেনেও তারে
দিবানিশি অকারনে ভাবা।।
ভালোবাসা তোমার থেকে
তোমায় নিয়ে নির্বাসনে দেবে,
ভালোবাসার জটিলতার
কূল কিনারা কেউ পেল না ভেবে।।
পুরুষত্বের মিথ্যা দুর্গ
ভালোবাসার পায়ে আছড়ে পড়ে,
ঢেউয়ের মত আছড়ে পড়ে
ভালোবাসার কূলে আছড়ে পড়ে।
সূর্যের মতো জ্বলে পুরুষ
মেখে নারীর ভালোবাসার আভা।।
Comments
Post a Comment