খোকা

 খোকা 

খাদিজা বেগম 


শোনো খোকা নারীর সম্মান 

সবার আগে মাথায় যেন থাকে,

নারীকে যে সম্মান করে 

মহামানব বলি আমি তাকে।।


সে অচেনা কিংবা চেনা 

হোক সে ছোট বড় কিংবা বৃদ্ধ,

তার সম্মান রক্ষা করতে 

প্রয়োজনে করতে হবে যুদ্ধ।

যুগে যুগে পুরুষেরাই 

নারীদেরকে যত্ন করে রাখে।।


নারী হলো ফুলের মত 

আপন মনে ঘ্রাণ ছড়িয়ে ঝরে, 

আল্লাহ্ দেয়া এই উপহার 

গ্রহণ করো শ্রদ্ধা ভক্তি ভরে।।


জোর জুলুমের শিকার হয়ে

চোখ ভাসায় না যেন কোন নারী, 

এই পৃথিবীর আকাশ বাতাস 

নারীর কান্নায় হয়না যেন ভারী।

এক প্রেমিকা ছাড়া তুমি 

সব নারীদের মাঝে দেখো মাকে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো