আমার পাখি

 আমার পাখি

খাদিজা বেগম 


হাজার রাত্রি জেগে জেগে 

আদর মাখতাম যে পাখিটার গায়, 

এখন দেখি সেই পাখিটা

আমায় রেখে দূরে চলে যায়।।


যত্ন করে ভালোবেসে 

বুকের উপর রাখতাম সারাক্ষণ, 

সেই বুক আমার শূন্য করে 

যায় চলে যায় আমার প্রিয়জন। 

আবার তারে বুকের সাথে 

ধরে বেঁধে রাখতে মনে চায়।।


নিজের হাতে গোসল দিয়ে 

বুকের উপর পাড়িয়ে দিতাম ঘুম,

ঘুরে ফিরে বারে বারে 

ভালোবেসে দিয়ে যেতাম চুম।।


এখন পাখি উড়তে জানে 

তার ডানাতে স্বাধীনতার সুখ, 

যেখানে থাক আমার পাখি 

সুখে সুখে ভরে থাকুক বুক।

যেন তারে ছোয় না কোন 

এই পৃথিবীর দুঃখ যন্ত্রণায়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো