এতিম না হলে

 

এতিম না হলে

খাদিজা বেগম 

আমি বারে বারে দোকান থেকে
ফিরে আসি চশমা কিনব বলে,
বারে বারে পকেটে হাত দিয়ে
আমার অবুঝ চোখ ভেসে যায় জলে।।

একদিন পথে যেতে যেতে দেখি
একলকের চোখ নাই সে অন্ধ পথিক,
আমার যা আছে তাই অনেকের নাই
নিজের মনটা তিপ্ত রাখাই সঠিক।
আমার মত বোকা মানুষ যারা
তারাই মিথ্যার দিকে ছুটে চলে।।

বাড়ি গাড়ি জীবনে নাই কিছু
এমন আফসোস যাদের মাঝে আছে,
তারা শুধু একবার দাঁড়াও গিয়ে
দুধের শিশুর নিষ্প্রাণ দেহের কাছে।।

অনেকের নাই পড়ার মতো জুতা
হয়তো বা নাই জুতা বাঁধার ফিতা,
এত কিছু নাইয়ের মাঝেও নাই
কারো কারো কাছে মাতা পিতা।
এতিমের দুঃখ কেউ বোঝেনা ভবে
শিশু বয়সে কেউ এতিম না হলে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ