শীত এসেছে
শীত এসেছে
খাদিজা বেগম
শীত এসেছে শীত এসেছে
বলছে ভোরের ধোঁয়া ধোঁয়া কুয়াশা,
খেজুর গাছে খেজুরের রস
পান করিতে মনে বড় তিয়াসা।।
বন্ধু আমার রসের চাষি
গাছে গাছে পেতে রাখে তার হাঁড়ি,
শীতের রাতে শীতল ঐ রস
আমায় দিতে বন্ধু আমার আনাড়ি।
ঘর ছেড়ে মন তার কাছে যায়
পূরণ করতে হৃদয়ের প্রেম পিয়াসা ।।
শীত এসেছে হাওয়ায় হাওয়ায়
ঠান্ডা হাওয়া থরথরিয়ে বুক কাঁপে,
বন্ধুর ছোঁয়ায় মন গলে যায়
কুসুম কুসুম উষ্ণ প্রেমের ঐ তাপে।।
বন্ধু আমার মন বোঝেনা
ব্যস্ত থাকে রসের হাড়ি নিয়ে,
খুব বিপদে পড়ে গেছি
বন্ধুয়ারে আমার অবুঝ মন দিয়ে।
বন্ধু আমার খুব আনাড়ি
বুঝালেও সে বোঝেনা প্রেম পাশা।।
Comments
Post a Comment