যূথী ফুলের পুঁতি
যূথী ফুলের পুঁতি খাদিজা বেগম যূথী ফুলের পুঁতি দিয়ে মালা গেঁথে রেখেছি, যখন থেকে তোমায় আমি আমার স্বপ্নে দেখেছি।। প্রেম তুলিতে তোমায় আঁকি যত্ন করে প্রতিদিন, তোমার খুশী তোমার হাসি সুখ রঙ্গেতে থাক রঙিন। এই হৃদয়ে তোমায় আমি রানীর মত এঁকেছি।। যূথীর মত ঘ্রাণ ছাড়িয়ে মন করেছ মাতাল মাতাল, তোমার ঘ্রাণের পেছনে মন ছুটে বেড়ায় সকাল বিকাল।। তুমি আমার যূথী বাগান আমি তোমার যূথীর অলি, তোমার শীতল তাপদহে মোমের মত আমি গলি। তোমার ঘ্রাণে মুগ্ধ হয়ে এই মনে প্রেম মেখেছি।।