মন ভিজিয়ে
মন ভিজিয়ে
খাদিজা বেগম
মন ভিজিয়ে বাসবো ভালো
টাপুর টুপুর বৃষ্টিতে,
মেঘের মত ভেসে যাবো
মিষ্টি মিষ্টি দৃষ্টিতে।।
তোমার প্রেমের সুভস আসে
বৃষ্টি ভেজা হাওয়াতে,
মন ভরে যায় কানায় কানায়
তোমায় কাছে পাওয়াতে।
মন হয়ে যায় পাগল পাগল
ঐ অপরূপ সৃষ্টিতে।।
তোমার আমার দুটি দেহে
একি মনের বসবাস,
তুমি আমি ভিন্ন হলে
হয়ে যাবে সর্বনাশ।।
মরুর বুকে জোয়ার ওঠে
তোমার মৃদু ছোঁয়াতে,
দুঃখ গুলো দূর হয়ে যায়
ধরে রাখলে দুই হাতে।
পিঁপড়ার মত মন ডুবে যায়
তোমার হাসির মিষ্টিতে।।
Comments
Post a Comment