ভুল বোঝাবুঝি
ভুল বোঝাবুঝি
খাদিজা বেগম
সন্দেহ হয় যদি মনে
করো না ভুল বোঝাবুঝি,
মুখমুখি কথা বলো
নয়ন খুলে সোজাসুজি।।
পিছনের ঐ কথা শুনে
অশান্তি কেউ কর না আর,
চোখ, কান খোলা রেখে চলো
সাবধান হওয়া খুবই দরকার।
কভু ভালো রেখে মন্দ
কেউ কর না খোঁজাখুঁজি।।
এক জীবনে সুখ আর দুঃখ
সন্দেহ আর ঝই ঝামেলা,
অবিশ্বাস আর বিশ্বাস নিয়ে
এমনি করেই যাবে বেলা।
না না রং আর নানা রূপে
একই মানুষ দেখবে আবার,
ওই প্রকৃতির মত মানুষ
পরিবর্তন হয় বারেবার।
তবু রেখো মনে ধরে
অমূল্য ধন সত্য পুঁজি।।
Comments
Post a Comment