অজ্ঞাতার প্রাচীর
অজ্ঞাতার প্রাচীর
খাদিজা বেগম
আমি ভেবেছিলাম সূর্য দেখার জন্য
প্রতিদিন আমার ঘুম ভাঙ্গে,
সেই ভাবনাটা ভুল, ঐ সূর্য টাই প্রতিদিন
দেখা করতে আসে আমার সঙ্গে।
যেদিন আমার ঘুম ভাঙ্গে না
আমি গভীর ঘুমে বিভোর হয়ে থাকি,
সেদিন আমায় দেখার জন্য সূর্যটা
জানালা দিয়ে করে ডাকাডাকি।
আলোয় আলোয় ভরে গেছে পৃথিবী
অলসতা রেখে খুলনা দুটি আঁখি,
তুমি আর কত থাকবে বল, ঐ অন্ধকারে
এসো ছুটে এসো একটু আলো মাখি।
যখন আমি থাকবো না হারিয়ে যাব
দিনের শেষে ঐ রাতের গভীরে,
তখন তুমি জাগবে বজ্রপাতের মত
আঘাত করবে অজ্ঞতার প্রাচীরে।
এসো কাছে আরও একটু এগিয়ে এসো
আমার তাপে তাপে করব উত্তাপ,
তোমার তাপে জ্বলে পুড়ে ছাই হবে
এই পৃথিবীর সব অনাচার, পাপ।
আমি যেমন জ্বলে পুড়ে কালো তাড়াতে
ছড়িয়ে দেই সোনালী আলো,
তেমনি তোমায় বহু কিছু সহ্য করে
মন্দ তাড়াতে ছড়াতে হবে ভালো।
তোমার আলোই সত্যিকারের আলো
আমি সূর্য তোমায় ছাড়া মলিন,
তোমায় আলোকিত রেখো সর্বদা
কাজে, কর্মে, কথা বার্তায় চিরদিন।
তোমার ভিতরে পুষে রাখলে কালো
লোভ লালসাতে ধরবে তোমায় চেপে,
তোমার ভিতরে ঘুমন্ত ঐ হিংস্র পশু
তোমাকে ধ্বংস করতে উঠবে খেপে।
তোমার ভিতরে হিংসা-নিন্দার বিষ রাখিলে
জেগে ওঠবে বিষাক্ত সাপ,
তোমার কাজেকর্মে ডেকে আনবে শুধু
তোমার জন্য মানুষের অভিশাপ।
সৃষ্টির সেরা মানুষ হয়ে তুমি কেন হবে
শয়তানের মত অভিশপ্ত?
ত্যাগে ত্যাগে ত্যগী হয়ে মিথ্যার ভয়ে
ধৈর্য আর সততাকে করো রপ্ত।
Comments
Post a Comment