ছুঁই ছুঁই করে

 ছুই ছুই করে 

খাদিজা বেগম 


বারে বার মন ছুঁই ছুঁই করে 

তবু আজো তোমায় ছোঁয়া হলো না,

এই মন বলে ভালবাসি 

কেমন করে বলবো তোমায় বলো না ।।


মনের কথা মুখে আনা 

এত কঠিন আগে জানা ছিল না, 

বারে বার যার কাছে আসি 

সে কেন যে কাছে টেনে নিল না।

মন চায় বলে ফেলি তারে

দূর কোথায়ও হারিয়ে যাই চলো না।।


সে জানেনা তারি সাথে 

প্রতি রাতে কত কথা বলে যাই,

ভালবাসার ডানা মেলে 

তারে নিয়ে নীল আকাশে চলে যাই।।


যদি স্বপ্নের মত করে 

সে আমাকে রেখে দিত হৃদয়ে, 

তার পরে আর চাই না কিছু 

কাটবে জীবন আনন্দে আর নির্ভয়ে।

তোমায় দেখে মন ফেরেনা

তুমি এত সুন্দর কেন ললনা

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো