ভালবাসতে দাও

 ভালবাসতে দাও 

খাদিজা বেগম


শর্ত বিহীন বাসবো ভালো 

যদি আমায় ভালবাসতে দাও, 

তবেই আমার কাছে এসো 

যদি সারা জীবন থাকতে চাও।।


দুই দিনের প্রেম চাইনা আমি 

জনম জনম আমি তোমায় চাই, 

দুই দিনের প্রেম স্মৃতি হয়ে 

পুড়ে পুড়ে করবে আমায় ছাই।

উষ্ণ ঠোঁটের সিগনেচারে 

চাও যদি আজ আমায় নিয়ে যাও।।


ভেবেচিন্তে প্রেম করিও

ভালোবাসা কোন খেলনা নয়,

যেন একে অন্যের জন্য 

প্রেম নিরাপদ অভয় আশ্রয় হয়।।


যেমন শর্ত বিহীন জ্বলছে 

দেহের মাঝে একটা প্রাণের নূর,

শ্বাস-নিঃশ্বাসে চলছে জীবন 

তার ভিতরে বাজে মরণ সুর।

আমি শুধু তোমার থাকবো 

যদিও এই জীবন হারাই তাও।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো