ছুটতে শেখে
ছুটতে শেখে
খাদিজা বেগম
যখন মানুষ ছুটতে শেখে
তখন জুতা ছাড়াও ছুটতে থাকে,
তার পা কেড়ে নিয়ে গেলেও
আর থামানো যাবে না যে তাকে।।
ছোটার জন্য জুতার চেয়ে
পায়ের শক্তি লাগে বেশি করে,
পায়ের চেয়েও মনের শক্তি
প্রয়োজন হয় ছুটে চলার তরে।
মনের ডানায় উড়তে জানলে
থামতে হয় না পথ চলা এই বাঁকে।।
হাজার কাটায় জড়ানো পথ
মানুষের পথ হয় না সহজ সরল,
যে জন মনে প্রাণের স্বচ্ছ
তার পথটা হয় পানির মতো তরল।।
যে মানুষের চিন্তা জুড়ে
অন্যের দুঃখ কষ্টগুলো তাড়ায়,
এই জগতে সেই তো মহান
তার অপেক্ষা করে যুগ যুগ ধরায়।
সে জন চলে গেলেও আবার
স্মৃতিগুলো সবাই যত্নে রাখে।।
Comments
Post a Comment