প্রেম যদি হয়

 প্রেম যদি হয়

খাদিজা বেগম 


প্রেম যদি হয় ঝড়ের মত 

তারে ধরে বেঁধে রাখা যায় না, 

তারাই বেশি প্রেমে পড়ে 

যারা কভু প্রেমে পড়তে চায় না।।


বিনা সুতার টানে টানে 

যখন দুই মন এক হয়ে যায় মিলে,

মিলনের গান গায় দুজনে 

ভালোবাসার ঝড় উঠে যায় দিলে।

অপূর্ন মন পূর্ণ হতে 

একে অন্যের কাছে ধরে বায়না।।


প্রেমের তুফান বাঁধ মানে না 

তাই বলি প্রেম যেতে দিও বয়ে,

বাঁধ দিও না প্রেমের পথে 

প্রেম ছুটে যায় বাঁধ ভাঙ্গা জল হয়ে।।


প্রেম যদি হয় সূর্যের মত 

তারে যায় না ঢেকে রাখা কভু,

যুগে যুগে প্রেমের নাই ভয় 

প্রেমিক হৃদয় জয় করেছে প্রভু।

তবু ভালোবাসার জন্য 

সদা জেগে থাক বিবেক এর আয়না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো