উৎসবমুখর দেহ
উৎসবমুখর দেহ
খাদিজা বেগম
আজকের চঞ্চল উৎসবমুখর দেহ
কালকে নিথর হয়ে থাকবে পরে,
তবু কেন তোমার ব্যবহারে
অন্য লোকের চোখের পানি ঝরে।।
আজকের পলক ফেলা দুটি নয়ন
কালকে পলক ছাড়া হয়ে রবে,
তবু কেন অহংকারী তুমি
তোমার কিসের এই অহংকার ভবে।
জন্ম নিয়ে পৃথিবীতে এলে
চলে যেতে হবে মৃত্যুর ঘরে।।
লাভ হবে না হিংসা নিন্দা পুষে
ক্ষনিকের এই জীবন নিয়ে এসে,
তার চেয়ে ভাই এই জীবন টা কাটাই
নীতি নৈতিকতা ভালোবেসে।।
আজকের বিকট বজ্র কন্ঠ তোমার
কালকে খুব নীরবে পরে থাকবে,
না ফেরার পথ ধরে চলে যাবে
ফিরবে না আর যতই তোমায় ডাকবে।
যেন জীবন তরী ডুবে না যায়
তোমার নোংরা লোভ লালসার ঝড়ে।।
Comments
Post a Comment