আত্মসম্মান
আত্মসম্মান
খাদিজা বেগম
তোমায় ভালবাসতে গিয়ে
আত্মসম্মান সব দিয়েছি বলিদান,
তাইতো তুমি বারে বারে
ঘুরে ফিরে কর আমায় অপমান।।
ভালোবাসি বলে তোমায়
এত বেশি অবহেলা দিও না,
ভালোবাসার বদলে তুমি
আমার থেকে যেন ঘৃণা নিয়ো না।
ভালোবাসার বিপরীতে
তীব্র ঘৃণা থাকে আছে তার প্রমাণ।।
কোনদিনও তুমি আমায়
আমার মত করে ভালবাসনি,
তাইতো দুঃখের সময় হলে
সরে গেছো দূরে কাছে আসোনি।।
বৃষ্টি এলেই আসো তুমি
ভেজার ভয়ে আমার ছাতার তলাতে,
অগ্নি খরার পোড়ার ভয়ে
আসো তুমি আমার প্রেমের জলাতে।
পরিস্থিতির সাথে সাথে
তাইতো তুমি পাল্টাও তোমার অবস্থান।।
Comments
Post a Comment