সব ভুলে আমার

 সব ভুল আমার 

🖊️ খাদিজা বেগম 


তোমার কোন ভুল ছিল না 

সব ভুল আমার সব ভুল আমার, 

তাই নিজেকে ভুলে গিয়ে 

তোমায় মনে রাখি বার বার।।


তুমি উড়ো ডানা মেলে 

পাখির মতো নীল আকাশে,

আমি বারবার রাখি তোমায়

টেনে টেনে আমার কাছে।

তোমার মত আমিও তো 

ডানা মেলে উড়বো এবার।।


বন্দি খাঁচায় আর রবনা 

ঘুরে ঘুরে দেখব ভুবন,

ভয় পাবো না যদিও যাই

পথ হারিয়ে দুই দিক দুজন।।


আমি তোমার বাঁধ হবো না

দূরে গেলে যাও চলে যাও,

ফিরে ফিরে ফের তাকিয়ে 

কেন মিছে মায়া বাড়াও।

আমি তোমায় টেনে টেনে 

আমার কাছে রাখবো না আর।।

Comments