আলোকিত মানুষ
আলোকিত মানুষ
খাদিজা বেগম
তুমি কথা বললে যদি
কথার মাঝে অশ্লীলতা আসে,
তোমার কথা শুনে যদি
কারো নয়ন জলে জলে ভাসে।।
তবে তুমি রয়ে গেছো
এখনো তো অমানুষের দলে,
শালীন ভাষায় চর্চা করে
সৎ মানুষের দলে এসো চলে।
এমন ভাবে কথা বল
যেন দুঃখী মানুষটাও হাসে।।
ফুলের মত ঘ্রাণ ছড়িয়ে
পৃথিবীকে সুবাসে দাও ভরে,
এই পৃথিবীর সব অন্ধকার
যাক উড়ে যাক শালীনতার ঝড়ে।।
তোমার চিন্তা চেতনাতে
থাকে যদি অন্য জনের ক্ষতি,
তবে ধরে নিও তুমি
তোমার মাঝে নাই সততার জ্যোতি।
আলোকিত মানুষ তারা
যারা সত্য ন্যায় কে ভালোবাসে।।
Comments
Post a Comment