Posts

Showing posts from December, 2025

আমার নিজের বাড়ি

 আমার নিজের বাড়ি  🖊️ খাদিজা বেগম  খুব ছোট্ট একটা দাবি আমার   আমি চাই যে আমার নিজের বাড়ি, যেখানে কেউ বলবে না তো  তুমি আমার এই বাড়ি যাও ছাড়ি।। ছোট্ট মেয়ে বড় হলেই  বিয়ে করে অন্য বাড়ি যাবে,  স্বামীর বাড়ি থাকতে হবে  যতই ঘৃণা অবহেলা পাবে।। পুরুষ হয়ে জন্ম হয় নি  তাই বলে কি মানুষ নয় কি নারী ?? সবার উপর মায়ের সম্মান  পবিত্র ঐ কোরআন হাদিস বলে, তবুও মা জীবন কাটায়  কেঁদে কেঁদে দুই নয়নের জলে।। বাবা বলে বাড়ি ছাড়ো মা জননী তোমায় দিলাম বিয়ে, স্বামী বলে বাড়ি ছাড়ো বললে কথা তার দোষ ত্রুটি নিয়ে। ছেলে বলে বাড়ি ছাড়ো সয় না এতো কথার বাড়াবাড়ি।। আমার বাড়ি থাকলে আমি  কেউ বলবে না আমায় চলে যেতে, কারো মুখের নোংরা কথা আমার শুনতে হবে না কান পেতে। সেথায় সইতে হবে না আর নারীর উপর করা অত্যাচারী।।

সরলা জন

 সরলা জন  🖊️ খাদিজা বেগম  প্রতারণার শিকার হয়ে  আর কেঁদো না কেঁদো না মন, সেই তো ছিল এক প্রতারক তুমি ছিলে সরলা জন।। সেই তো ছিল বিশ্বাসঘাতক  তুমি করেছিলে বিশ্বাস, তুমি আজো বিশ্বস্ত জন তোমার নির্মল শুধ্য নিঃশ্বাস। সেই অমানুষ দুঃখ ছড়ায় তুমি ছড়াও সুখের স্বপন।। লোক ঠকানো যত অন্যায়  নিজে ঠকাও ততটাই পাপ,  ভেবে বলো হ্যা কিংবা না  নইলে বইতে হয় অভিশাপ।। যাচাই বাছাই না করে আর  অন্ধের মত আর বিশ্বাস নয়, অন্ধ বিশ্বাস নিয়ে আসে  ধীরে ধীরে জীবনের ক্ষয়। সরলতার সাথে তোমায়  হতেই হবে খুব সচেতন।।

বীর সাহসী হাদী

 বীর সাহসী হাদী  🖊️ খাদিজা বেগম  বাংলাদেশের ঘরে ঘরে  জুলাই যোদ্ধা বীর সাহসী হাদী, দুর্জয় দুর্বার এই হাদীদের সাহস দেখে আমরা আশাবাদী।। হাদীর ডাকে পাগল হয়ে  দেশ প্রেমিকরা আবার জেগে ওঠে, হাদীর কথায় আগুন লাগে সেই আগুনে লাল লাল রক্ত ফোটে। রক্ত স্রোত উথলে উঠে  মৃত্যুর ভয়ে রাখা যায় না বাঁধি।। বাংলা মায়ের এই বাতাসে  হাদী নামের ফুলের সুবাস ভাসে, বাংলা মায়ের নীল আকাশে  হাদী নামের লাল সূর্যটা হাসে।। একটি ফুলকে রক্ষা করতে  হাজার হাজার প্রাণ বিলাব তবু, হাদী নামের ফুল গুলোকে  ঝরে যেতে দেব না তো কভু। অন্যায়ের হাত ভেঙে দিতে  প্রস্তুত আমরা লাখো প্রতিবাদী।।  #খদিজা_বেগম #khadija_begum #বাংলাদেশ #বীর_সাহসী_হাদী

বেগম রোকেয়া

 বেগম রোকেয়া  🖊️ খাদিজা বেগম  বেগম রোকেয়া মানে হলো  জ্বলন্ত এক মানবতার প্রতীক, অন্ধকার ক্ষণ তাড়িয়ে যে  আলোয় আলোয় ভরে দিল চারদিক।। জ্ঞানী জনকে নিয়ে চলে  মূর্খ জনের গালাগালির উৎসব,  জ্ঞানী মূর্খের পার্থক্যটা সব মানুষকে দাও বুঝিয়ে হে রব। নারীর শিক্ষা, বুদ্ধিমত্তা  যারা দেয় না পাত্তা তারাই অলীক।। নারীর হাসি খুশি ওই মুখ  দেখে যারা পায় না কোন স্বস্তি, নারী দুঃখ কষ্টে থাকলে  সেই সুযোগে খোঁজে নেবে মস্তি।। তাইতো ওরা চায় না কভু  ক্ষমতাবান হোক নারীরা কেহো, নারীর অর্থ সম্মান থাকলে  ভোগ করা যায় না তো নারীর দেহ। দেহভোগী চায় না কভু  নারীরা হোক অর্থ বিত্তের মালিক।। #খদিজা_বেগম #khadija_begum #বাংলাদেশ #বেগম_রোকেয়া #everyonefollowers #বেগম_রোকেয়া

আলোকিত মানুষ

 আলোকিত মানুষ  খাদিজা বেগম  তুমি কথা বললে যদি  কথার মাঝে অশ্লীলতা আসে, তোমার কথা শুনে যদি  কারো নয়ন জলে জলে ভাসে।। তবে তুমি রয়ে গেছো  এখনো তো অমানুষের দলে, শালীন ভাষায় চর্চা করে  সৎ মানুষের দলে এসো চলে। এমন ভাবে কথা বল  যেন দুঃখী মানুষটাও হাসে।। ফুলের মত ঘ্রাণ ছড়িয়ে  পৃথিবীকে সুবাসে দাও ভরে, এই পৃথিবীর সব অন্ধকার  যাক উড়ে যাক শালীনতার ঝড়ে।। তোমার চিন্তা চেতনাতে  থাকে যদি অন্য জনের ক্ষতি,  তবে ধরে নিও তুমি  তোমার মাঝে নাই সততার জ্যোতি। আলোকিত মানুষ তারা  যারা সত্য ন্যায় কে ভালোবাসে।।

শখের পুরুষ

  শখের পুরুষ খাদিজা বেগম  যে জন আমার শখের পুরুষ শখ মেটাতে সে চলে যায় দূরে, তখন আমার বুকের ভেতর দাউদাউ করে হৃদয় জ্বলে পুড়ে।। লোকে বলে শখের পুরুষ হয়না কভু কোন সখীর আপন, চোখ ধাঁধানো শখের পুরুষ সব সখীদের দুই নয়নের স্বপন। শখের পুরুষ সখি দেখলে পাগল হয়ে সখীর পিছে ঘুরে।। শখের পুরুষ অলির মত এক ফুলেতে মন ভরে না কভু, দেখতে হলেও মানব রূপী তার ভিতরে অলির স্বভাব তবু।। অলির মত নেচে গেয়ে ফুলে ফুলে সে মধু পান করবে, জিন্দা মরা হবে সেই জন শখ করে যে জন তার প্রেমে পড়বে। তাই বলি মন প্রেম করো না প্রেম করা মন ধোঁয়ার মতন উড়ে।।