শোন কিশোরী

 শোন কিশোরী 

খাদিজা বেগম 


ভালো  লাগলেও ধৈর্য ধরো 

শোনো শোনো কিশোরী, 

প্রথম প্রথম বলবে তোমায় 

তুমি দেখতে ফুল পরী।।


মিথ্যে কথায় কান দিও না 

তুমি মানুষ মানুষী,

প্রেমের ফাঁদে পা দিও না 

হয়ে যেও না দুষী।

ভালোবাসা পাওয়ার জন্য 

থাকবে তোমার পা ধোরী।।


অল্প বয়সে হৃদয় দিলে 

হৃদয়ের দাম পাবা না, 

যার তার দেওয়া উপহার গিভ  

মনের ভুলেও নেবা না।।


নিজের ওপর বিশ্বাস রেখো 

শোনো মেয়ে ললনা, 

তুমি হলে অমূল্য জন 

হয়না তোমার তুলনা।

মনের লেনদেন করলে তুমি 

মনে হবে ইনজুরি।।


Comments