প্রেমের পাখনা

 প্রেমের পাখনা 

খাদিজা বেগম 


তোমায় দেখার পরে আমার 

শরম গেছে উড়ে, 

তোমায় কাছে পাবার জন্য 

লজ্জা গেছে দূরে।।


লাজুক লাজুক মনটা আমার 

আজ বেলাজা হলো,

তোমায় আমি বাসবো ভালো 

যতই মন্দ বলো।

তোমায় ছাড়া একা একা 

মনটা আমার পুড়ে।।


তোমার মাঝে মন হারিয়ে 

পাগল পাগল আমি,

আমার চোখে তুমি ছাড়া 

নাই কিছু আর দামি।।


সকাল বিকাল মনটা আমার 

তুমি তুমি ডাকে, 

সারাটা ক্ষণ দেখি তোমায় 

হাজার কাজের ফাঁকে।

প্রেমের পাখনা মেলে এই মন

তোমার পিছে ঘুরে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো