ছেড়ে দাও নোংরামি
ছেড়ে দাও নোংরামি
খাদিজা বেগম
বিবেক বুদ্ধি সবি আছে
তবু কেন কর তুমি ছেছড়ামি,
ধর্ম কর্ম সব অভিনয়
তুমি একটা হারাম খাওয়া হারামি।।
তুমি রাস্তার বখাটে লোক
নারীরে প্রতি নয় তো তুমি শ্রদ্ধা ভান,
চোখ দিয়ে খাও গিলে গিলে
নারীদেরকে করো তুমি অপমান।
আর কতকাল করবা তুমি
লেজ নাড়িয়ে চরণ চেটে চামচামি??
ভিতর থেকে বিশ্বাস কর
এক স্রষ্টাকে মেনে চলো তার বাণী,
সত্যের কাছে নিজেকে দাও
মুক্ত করে মুক্ত হস্তে কোরবানি।।
আলহামদুলিল্লাহ বলরে মন
বেঁচে আছো তুমি আজ এই খবরে,
তোমার চেয়ে বয়সে ছোট
তারা শুয়ে আছে মাটির কবরে।।
নিজের কথা চিন্তা করেই
সৎ হয়ে যাও ছেড়ে দাও সব নোংরামি।।
Comments
Post a Comment