আনন্দ ঢেউ

 আনন্দ ঢেউ 

খাদিজা বেগম 


তোমার মুখে হাসি ভরা 

দিবানিশি আনন্দ ঢেউ মনে,

মনে মনে পাগল এ মন 

মন ভেজাতে তোমার ঢেউয়ের সনে।।


সাত সমুদ্র ঢেউয়ের পানি 

বাইন্ধা রাখো শুকনা কাপড় দিয়া, 

প্রেম পিপাসায় প্রাণ চলে যায় 

প্রেম বিহনে ফাটে আমার হিয়া।

বাঁধ মানে না বাঁধ ভাঙ্গা জল 

 শুনছি তাহা বলে জনে জনে।।


ফোটা ফোটা শিশির বিন্দু 

মহাসাগর গড়ে তোলে যদি, 

তোমার জলেও ভাঙবে বাঁধন 

সেই জলেতে আমি গড়বো নদী।।


নদীর বুকে কাটবো সাঁতার 

ইচ্ছে হলেই ডুবে যাবো তাতে, 

ভয় করিনা ঝড় তুফানে 

থাকলে আমার এই হাত তোমার হাতে।

ফাগুন হাওয়া হয়ে এসে 

দোলা দেবো তোমার ফুলের বনে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো