হাসপাতালে
হাসপাতালে
খাদিজা বেগম
হাসপাতালে হাসপাতালে
সেবার বদলে কেন যে হয়রানী,
পরীক্ষাগারে তালা কেন
কেন রোগীর চোখে চোখে পানি।।
হাসপাতালে ডাক্তার থেকে
কেন এত বেশি বেশি দালাল,
কর্তৃপক্ষ খুব নীরবে
হারামীদের প্রকাশ করে হালাল।
দেখেও যারা কেউ দেখেনা
তাদের চোখে পড়ে থাকুক ছানি।।
জনগণের বেতন খেয়ে
দাও না যারা জনগণকে সেবা,
মরার পরে কেমন করে
স্রষ্টার কাছে জবাবদিহি দেবা ??
নিজের কর্মে সৎ না হয়ে
করে যাচ্ছ তোমরা যার যা খুশি,
অন্যের কাঁধে দোষ চাপিয়ে
শেষ বিচারে পার পাবা না দোষী।
মানুষ সেবা করো মানুষ
মেনে চলো মোহন স্রষ্টার বাণী।।
Comments
Post a Comment