স্বৈ্যাচারীর
স্বৈরাচারীর
খাদিজা বেগম
স্বৈরাচারীর ওই মনোভাব,
আজ এখনো যাদের মাঝে আছে,
পালিয়ে যা পালিয়ে যা
তোরা তোদের স্বৈরাচারীর কাছে।।
বাঙালিরা ভয় করে না
রুখে দিতে জানে সকল অন্যায়,
একে একে চার স্বৈরাচার
ভেসে গেল বীরের রক্ত বন্যায়।
বাঙালিরা দূর্জয় দূর্বার
ন্যায় বাঁচাতে যুদ্ধ করেই বাঁচে।।
টক বগিয়ে রক্ত ফোটে
অন্যায় দেখলে বাঙালিদের চোখে,
ঐ বায়ান্ন আর একাত্তর
এই 24শের সব জানে সব লোকে।।
ইতিহাসের পাতা থেকে
মানুষে লয় শিক্ষা গ্রহণ করে,
অমানুষের বেলায় শুধু
কুত্তার মত লোভের লালা ঝরে।
ন্যায় অন্যায় বোধ নাই ভিতরে
তাই কি তোরা পরিনত দাসে।।
নিজের বিবেক বুদ্ধি থাকলে
আয় ছুটে আয় সত্য ন্যায়ের পথে,
স্রষ্টার বাণী সত্য মেনে
মত মিলিয়ে আয় নৈতিকতার মতে।।
দেশটা রেখে দলের পিছে
লেজ নাড়িয়ে ঘোরা কিসের আশে??
#yunusgovernment #রাষ্ট্রসংস্কার #khadijabegum #picturechallenge #কবিতা #বাংলাদেশের #খাদিজা #সচেতনগরীক #বাংলাদেশেরখবর
Comments
Post a Comment