এই করিলাম শপথ
এই করিলাম শপথ
খাদিজা বেগম
এই করিলাম শপথ আমি
এই করিলাম আমি শপথ,
আমার মত চলবো আমি
এই পৃথিবীর প্রতিটা পথ।।
যেই সমাজে করলো দোষী
আমার ভাঙ্গা অঙ্গ দেখে,
সেই সমাজে গুণ ছড়িয়ে
আমি যাবো আগুন রেখে।
সেই আগুনে পুড়ে যাবে
এই সমাজের যত আপদ।।
মানুষ বড় জ্ঞানী গুণে
তাকে কেন কর ছোট?
মানুষেরে সম্মান দিয়ে
তোমরা মানুষ হয়ে ওঠো।।
কুসংস্কার আচ্ছন্ন লোক
অন্ধ লোকের চেয়েও অন্ধ,
এদের বিবেক বুদ্ধি সবই
বোকার স্বর্গে যেন বন্ধ।
কুসংস্কার পোষা মানুষ
এই সমাজের বড় বিপদ।।
Comments
Post a Comment