চর্চা করো

 চর্চা করো

খাদিজা বেগম


হায়নার মত খাবে একদিন 

তাদের দেহ ছিঁড়ে ছিঁড়ে,

আজকে যারা বিবেক-বুদ্ধি

সব খেয়েছো ধীরে ধীরে।।


শিকার করতে এসে ওরা 

লোভের শিকার হয়ে আছে,

অবৈধ ওই অর্থ, সম্পদ 

হাতে পেয়ে যারা নাচে।

তাদের ভিতর সব অমানুষ 

তারা মানুষ হয় শরীরে।।


নৈতিকতা ছেড়ে যারা

আজকে চলছো পশুর দলে,

তারা একদিন ডুবে যাবে 

নির্যাতিতার চোখের জলে।

যেমন ডুবলো ফেরাউনে 

নীল দরিয়ার খুব গভীরে।।


শেষ বিচারের বিচারক যে 

সেই তো সকল কর্মের স্বাক্ষী,

যখন তখন আসবে মরণ

তোমার সময় আর নাই বাকি।

স্বাধীন মানুষ হয়েও কেন 

বন্দি পাপের ঐ প্রাচীরে।।


অদৃশ্য ঐ প্রাচীর ভেঙে

চলে এসো সরল পথে,

কাজে-কর্মে, কথা-বার্তায়

তোমায় হবেই মানুষ হতে।

সত্য, ন্যায়ের চর্চা করো 

মন ভেঙ্গোনা কথার তীরে ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো