মন অপহরণ
মন অপহরণ
খাদিজা বেগম
ভালোবাসার চেয়ে ভালো
জীবন কেড়ে নেয়া মরণ,
এসে ছিলো ভালোবাসা
করেছে মন অপহরণ ।
মন নিয়ে মন দেয়নি আমায়
সে করেছে প্রতারণা,
মরন থেকে কঠিন আরও
ভালবাসার এই যন্ত্রনা।
দিবানিশি কেঁদে কেঁদে
করি তারই স্মৃতিচারণ।।
অনুমতি ছাড়া এসে
করে গেছে ঘুম ডাকাতি,
ধ্বংস করে দিয়ে গেছে
আমার সকল সম্মান, খ্যাতি।
পাঁজর ভেঙ্গে চলে গেছে
শুনে নি তো আমার বারণ।।
মরণ যেমন নিয়ে যায় প্রাণ
ভালোবাসা নিয়ে যায় মন,
চিরদিনের সঙ্গী ভেবে
দেখেছিলাম মিথ্যে স্বপন।
এত কষ্ট দিয়েছে সে
যাহা করা যায় না ধারণ ।।
Comments
Post a Comment