অশ্রুর মূল্য

 অশ্রুর মূল্য

খাদিজা বেগম 


এই পৃথিবীর কেহো তোমার 

অশ্রুর মূল্য দেবে না,

সহজ, সরল, বোকা লোকের 

যন্ত্রণার ভাগ নেবে না।।


কাঁদলে কাঁদো নিজের জন্য 

ঘরের দরজায় দিয়ে খিল,

এখানে কেউ নেই তো এমন

যে বুঝিবে তোমার দিল।

অবুঝ মানুষ তোমার জন্য 

এই দুনিয়া ভাবে না।।


তোমার পথটি তুমিই ধরো

আপন পথে পা বাড়াও,

বিবেকে, বুদ্ধি থেকেও কেন 

অন্যের কথায় ফের দাঁড়াও?

এদিক সেদিক ঘুরলে ফিরলে 

নিজের পথ আর পাবে না।।


নীতিবান আর সচেতন হও

তুমি হাসতে যদি চাও?

সম্মান নিয়ে বাঁচতে হলে

অলসতা ছেড়ে দাও।

চোখ, কান খুলে কাজ করে যাও

চৈতন্য লোক ঠকে না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো