একই

 

একই

খাদিজা বেগম 


তুমি আমি একই সূর্যের 

আলো মাখি প্রতিদিন গায়,

তুমি আমি প্রতি রাতে 

ভিজে থাকি একই জোছনায়।


তুমি আমি জেগে থাকি 

একই ভাবনা নিয়ে মনে,

তুমি আমি উদাস থাকি

বারবার একই প্রয়োজনে।

তুমি আমি নিত্য করি 

ভিজে ভিজে একই বর্ষায়,


তুমি আমি বসত করি 

এইতো একি পৃথিবীতে,

তোমার আমার দেহ আর মন

চিৎকার করে এক দাবিতে।

তুমি আমি হেঁটে চলি 

প্রতিদিনি একই রাস্তায়।।


তবু তুমি আমি আমরা 

কেহ কাউকে চিনিনা তো,

তোমার আমার বুকে তবু 

একাকিত্বের একটা ক্ষত।

হয়তো কথা হবে একদিন

আমি পেয়ে যাব তোমায়।।

Comments