প্রশংসা
খাদিজা বেগম
প্রশংসা
যতই করি না প্রশংসা
ততই হয়ে যাবে কম,
অতুলনীয় অদ্বিতীয়
ভাবনার অতীত অন্য রকম।।
আমি তোমার সুন্দর সৃষ্টি
তুমি অসীম সুন্দর স্রষ্টা,
এই নয়নে তোমায় দেখার
তীব্র হতেও তীব্র তেষ্টা।
এই তৃষ্ণাটা বেড়েই চলছে
তীব্র গতি নিয়ে হরদম।।
সকল বন্দর শ্রেষ্ঠ বন্ধু
তুমি আমার সৃষ্টিকর্তা,
না বলিতেই শুনে ফেলো
এই হৃদয়ের যত ব্যথা।
না চাহি তাই দান করেছ
তোমার চেনার জ্ঞান সব রকম।।
সেবার জন্য দান করেছো
শক্তিশালী আমার দুই হাত,
প্রিয়জন মাতা, পিতা, ভাই, বোন
দিনের সূর্য আর রাতের চাঁদ।
হৃদয় ভরে দিয়েছো সুখ
ইচ্ছে গুলো হরেক রকম।।
দূর করেছ ভিতর থেকে
ভালো মন্দের সকল দ্বন্দ,
দান করেছো পবিত্রতা
এই মুখেতে নাই গালমন্দ।
সকল দাতার সেরা দাতা
দান করেছো আমার এই দম।।
Comments
Post a Comment